ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সেনাবাহিনীর এক অভিযানে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় হামলা চালিয়ে ১৫ জঙ্গিকে হত্যা করা হয়েছে।
শিনহুয়া নিউজ এজন্সি জানিয়েছে, রোববার উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় জঙ্গি গোষ্ঠীর গোপন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে সেনাবাহিনী। ওই এলাকাটি পাকিস্তান এবং আফগান সীমান্তের আদিবাসী এলাকা।
তবে নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে যে এলাকাকে কেন্দ্র করে ওই হামলা চালানো হয়েছিল তা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং লস্কর-ই-ইসলামের (এলআই) ঘাঁটি বলে পরিচিত।
রোববারের অভিযানটি জারব-এ-আজব এর চলমান অভিযানগুলোর একটি। এই অভিযানে এ পর্যন্ত ৩ হাজার জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।