ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে বন্যায় আরো ২ জনের মৃত্যু

Link Copied!

jhorআন্তর্জাতিক ডেস্ক : জাপানে ভয়াবহ বন্যায় আরো দু’জনের মৃত্যু হয়েছে জানা গেছে। এ নিয়ে বন্যায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর আগে বন্যার কারনে প্রায় ৩০ লাখ মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যার পর এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, টোকিও শহরের উত্তরাঞ্চলীয় তোচিংগি থেকে রোববার সকারে ৬৪ বছরের এক প্রবীণের লাশ উদ্ধার করা হয়েছে। ধান খেতে একটি গাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
জোসো শহরের আরো একটি খেত থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে। ওই এলাকায় বন্যার কারনে ৬৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুলিশ এএফপিকে জানিয়েছে তারা মৃতদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছেন। এছাড়া এদের মৃত্যু বন্যার কারনে হয়েছে কীনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।