ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেবার পার্টির নয়া নেতা হলেন জেরেমি করবিন

Link Copied!

korbinআন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত ব্রিটিশ লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন কট্টর বামপন্থি নেতা জেরেমি করবিন। তিনি এডি. মিলিব্যান্ডের স্থলাভিষিক্ত হবেন।
দীর্ঘদিন ক্ষমতার কাঠামোর বাইরে থাকা জেরেমি করবিনের একলাফে লেবার পার্টির শীর্ষ পদে উঠে আসা ব্রিটেনের রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে।
জেরেমি করবিন আট বার এমপি নির্বাচিত হলেও তিনি লেবার পার্টির সম্মুখ সারিতে কখনোই ছিলেন না। তার কট্টর বামপন্থী অবস্থানের কারণে বরাবরই তিনি লেবার পার্টির ক্ষমতা কাঠামোর বাইরে ছিলেন।
তিনি যখন লেবার পার্টির নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ান, তখন প্রয়োজনীয় সংখ্যক এমপির সমর্থন পেতেও তাকে হিমসিম খেতে হয়েছে। কিন্তু নির্বাচনে দাঁড়ানোর পর পরই জেরেমি করবিনের পক্ষে বিপুল সমর্থন দেখা যায়।
প্রতিটি জরিপেই এমন আভাস পাওয়া যাচ্ছিল যে তিনিই নির্বাচনে জয়ী হতে চলেছেন।
জেরেমি করবিন ব্রিটেনের বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি যে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে, তার কট্টর বিরোধী। তিনি ব্রিটেনের পরমাণু অস্ত্র কর্মসূচী ‘ট্রাইডেন্ট’ বিলোপের পক্ষে। ক্ষমতায় গেলে তিনি ব্রিটেনের রেল নেটওয়ার্ক জাতীয়করণের অঙ্গীকার করেছেন। সামনের সপ্তাহে ব্রিটেনে ট্রেড ইউনিয়নগুলোর ক্ষমতা খর্ব করে যে নতুন বিল পার্লামেন্টে আনা হচ্ছে, তিনি সেটিরও তীব্র বিরোধিতা করছেন।
জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি তার গত প্রায় দুই দশকের মধ্যপন্থী নীতি থেকে অনেক বেশি বামপন্থার দিকে ঝুঁকবে বলে মনে করা হচ্ছে।
কোন কোন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এর ফলে লেবার পার্টিতে দ্বন্দ্ব এবং অনৈক্য দেখা দিতে পারে।