আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের পেট্রোব্রাস দুর্নীতি সম্পর্কে সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিয়ো লুলা ডা সিলভাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছে পুলিশ। ব্রাজিলের ইতিহাসে এটি সবচেয়ে বড় দুর্নীতি বলে বিবেচিত হয়। ওই দুর্নীতিতে শীর্ষ রাজনৈতিক নেতারা ঘুষ খেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। আর এ কারনেই লুলাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, লুলার ওই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ তাদের কাছে নেই। তবে প্রেসিডেন্ট নিজে বা তার দল ওই প্রকল্পের অধীনে কোনো সুবিধা ভোগ করেছেন কীনা তা নিশ্চিত হতেই চায় পুলিশ। তবে পুলিশের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোনো অুরোধ করা হয়নি বলে জানিয়েছেন লুলা।
ওই অভিযোগের প্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্টের বাহিনী প্রধানের কর্মকর্তা জোস ডিরসিও এবং ওয়ার্কার্স পার্টির কোষাধ্যক্ষ জোয়াও ভাছসারিকে গ্রেপ্তার করা হয়েছিল।
লুলাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন এপোকাতে। তবে পুলিশ আদালতের কাছে অনুমতি চাইলেও আদালত এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। যদি আদালত এ ব্যাপারে পুলিশের আবেদন মেনে নেয় তবে সাবেক প্রেসিডেন্টকে থানায় গিয়ে ওই ঘটনা সম্পর্কে জবানবন্দী দিতে হবে।
বিরোধী নেতাদের দাবি বিগত বছরগুলোর বেশ কিছু দুর্নীতির সঙ্গে লুলা জড়িত। কিন্তু তার দলের নেতাদের দাবি তিনি ওয়ার্কার্স পার্টির একজন সফল নেতা।

