ঢাকাFriday , 11 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘২৫ বছর পর ইসরায়েলের অস্তিত্ব থাকবে না’

Link Copied!

khameniআন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আগামী  ২৫ বছর পর ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। বুধবার তেহরানের ইমাম খোমেনি মসজিদে তিনি এ কথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
খামেনি বলেন, ‘ আমি ইসরায়েলের উদ্দেশে বলতে চাই, ২৫ বছর পর তাদের আর দেখা যাবে না।’
তিনি বলেন, ‘ আল্লাহর ইচ্ছায় ইহুদি শাসনের মতো কোন কিছু ২৫ বছরের মধ্যে থাকবে না। সেই পর্যন্ত সংগ্রামপূর্ণ, বীরোচিত ও জিহাদি মনোবল ইহুদিদের কোন শান্তি দেবে না।’
বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের সঙ্গে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির চুক্তি হয়। এ চুক্তির ফলে ইরান তার পারমানবিক কর্মসূচি সীমিত আকারে চালাতে পারবে। বিনিময়ে পশ্চিমারা দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেবে। ইসরায়েল বরাবরই এ চুক্তির বিরোধিতা করে আসছে।খামেনি তার বক্তব্যে মার্কিন কর্মকর্তাদের ও চুক্তির প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আমরা আমেরিকানদের সঙ্গে কেবল পারমানবিক ইস্যুতে কেবল সুনির্দিষ্ট কারণে বৈঠক করেছি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আমাদের চুক্তিটি ভাল হয়েছে।’