ঢাকাThursday , 10 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার প্রধান বিমানঘাঁটি বিদ্রোহীদের দখলে

Link Copied!

siriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় অবস্থিত প্রধান বিমানঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী নুসরা ফ্রন্ট। গত দু বছর ধরে অবরুদ্ধ করে রাখার পর অবশেষে তারা আসাদ বাহিনীর কাছ থেকে এটি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে বলে আল জাজিরা জানিয়েছে।
বুধবার নুসরা ফ্রন্ট এক ঘোষণায় জানিয়েছে, এটি দখল করতে গিয়ে তারা কমপক্ষে ১শ সরকারি সেনাকে হত্যা করেছে এবং বন্দি করা হয়েছে আরো ৬০ সেনাকে। এছাড়া এ অভিযানে প্রচুর অস্ত্র শস্ত্র ও গোলাবারুদ দখলেরও দাবি করেছে গোষ্ঠীটি।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বিদ্রোহীদের দাবি নাকচ করে দিয়ে বলেছে, সেনা গ্যারিসন এখনো ইদলিবের সামরিক বিমানঘাঁটিটিতে নিয়ন্ত্রণ করছে।
অন্য এক সূত্র জানিয়েছে, বহু সেনা এখনো ঘাঁটিতে অবস্থান করছে এবং দু পক্ষের মধ্যে লড়াই এখনো চলছে।
গত দু বছর আগেই ওই প্রদেশের অধিকাংশ এলাকা দখলে নিয়েছিল আল নুসরাত। কিন্তু ঘাঁটিটি দখলে নিতে তাদের বেশ বেগ পেতে হয়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, নুসরা ফ্রন্টের যোদ্ধারা বুধবার ঘাঁটির বেশিরভাগ অংশই দখল করে নিয়েছে।