ঢাকাThursday , 10 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের মুসলমানদের অঞ্চলেও গরুর মাংস নিষেধ

Link Copied!

COW-Flaesh-pic-BM0000আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু মৌলবাদীদের দাবির মুখে ভারতের অনেক রাজ্যেই গরু জবাই অঘোষিতভাবে নিষিদ্ধ হয়েছে। আবার কোথাও কোথাও আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেমন মহারাষ্ট্রের পর এবার জম্মু ও কাশ্মীরে গরুর মাংস নিষিদ্ধ করা হয়েছে।
গোটা রাজ্যজুড়েই গরুর মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। রাজ্য সরকারকে এ নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে হরিয়ানা ও মহারাষ্ট্র সরকার গোমাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অথচ কয়েকদিন পরই মুসলমানদের কোরবানির ঈদ। হাইকোর্টের এ নিষেধাজ্ঞার ফলে মহাবিপদেই পড়লো মুসলিম অধ্যুষিত জম্মু কাশ্মীর।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশিদেরও গোমাংস ভক্ষণ থেকে বিরত রাখার প্রয়াসে গরু রপ্তানি বন্ধ করতে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে বিজেপি সরকার।
গত এপ্রিলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘বিএসফ বাংলাদেশে গরু পাচার পুরোপুরি বন্ধ করে দিতে পারলে, গরুর অভাবে বাংলাদেশিরা গরু খাওয়া বন্ধ করে দেবে।’ তাই তিনি বিএসএফকে গরু পাচার রোধে বিশেষ বাহিনী মোতায়েন করতে বলেন এবং গরু পাচার রোধে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।
বাংলাদেশে গরুর মাংসের দাম বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে সম্প্রতি গরুর মাংসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির কৃতিত্ব বিএসএফের। বিএসএফ সীমান্তে কঠোর নজরদারি করায় বাংলাদেশে গরুর মাংসের দাম এই হারে বৃদ্ধি পেয়েছে। যদি গরু পাচার পুরোপুরি বন্ধ করে দেয়া যায় তখন বাংলাদেশে গরুর মাংসের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পাবে। তখন বেশি দামের কারণে বাংলাদেশের মানুষ আর গরু খাবে না।’