ঢাকাWednesday , 9 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১২ হাজার শরণার্থী নিবে অস্ট্রেলিয়া

Link Copied!

Tony-Abbottআন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রেলিয়া ১২ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ ঘোষণা দেন।
মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখান থেকে পালিয়ে আসা লোকদের আশ্রয় দেয়ার ব্যাপারে সরকারের ওপর অব্যাহত চাপের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিলেন অ্যাবট।
২০১৩ সালে নির্বাচনের আগে শরণার্থী ইস্যুতে কঠোর অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যাবট। সরকারের দায়িত্ব নেয়ার পর তার বাস্তবায়নও করতে শুরু করেছিলেন তিনি। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যে অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে হাজার হাজার লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করছে। গত সপ্তাহে তুরস্ক উপকূলে সিরীয় শরণার্থী শিশু আইলানের মৃত্যুর ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই শরণার্থী ইস্যুতে ইউরোপ ও পশ্চিমা নেতাদের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। এর হাওয়া লাগে অস্ট্রেলিয়ায়ও। চলতি সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী অ্যাবট আরো বেশি শরণার্থী আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছিলেন।
বুধবার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অ্যাবোট বলেন, তারা সবমিলিয়ে ১২ হাজার শরণার্থীকে আশ্রয় দেবেন। ফলে চলতি বছর দেশটিতে আশ্রয়প্রার্থীদের সংখ্যা ১৩ হাজার ৭শ ৫০-এ গিয়ে দাঁড়াবে। জর্দান, লেবানন ও তুরস্কে সাময়িক আশ্রয় নেয়া শরণার্থীদের মধ্য থেকে এই ১২ হাজারকে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেয়া হবে।
অ্যাবট বলেন,‘ জর্ডান, সিরিয়া ও তুরস্কে নিপীড়িত সংখ্যালঘুদের যেসব নারী, শিশু ও পরিবারের স্থায়ী আশ্রয়ের প্রয়োজনটা অনেক বেশি, তাদের মধ্য থেকে নতুন ১২ হাজার লোককে স্থায়ীভাবে পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য।’
সম্প্রতি অস্ট্রেলিয়া সরকারের বেশ কয়েকজন সদস্য কেবল সিরিয়ার নিপীড়িত খ্রিস্টান ধর্মাবলম্বীকে আশ্রয় দেয়া উচিৎ বলে মত দিয়েছিলেন। তবে অন্যান্য রাজনৈতিক দল, মুসলমান সংস্থা ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলি এর সমালোচনা করে বলেছিল, ধর্মবিশ্বাসের ওপর ভিত্তি করে এ ধরণের সিদ্ধান্ত নেয়া উচিৎ নয়।
বুধবার অ্যাবট বলেন, সরকার কোন পক্ষপাতমূলক আচরণ করছে না। যেহেতু মুসলমান ও অমুসলমান উভয় ধর্মাবলম্বী সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে ‘ আমরা তাদের সবাইকে গুরুত্ব দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে সিরিয়া ও ইরাকের গৃহহীন দুই লাখ ৪০ হাজার মানুষকে সহায়তায় জাতিসংঘে তিন কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন অ্যাবট।