ঢাকাTuesday , 8 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুর্দি বিদ্রোহীদের নির্মূলের ঘোষণায় তুরস্ক

Link Copied!

ahmed-dabutogluআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু দেশ থেকে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীকে নির্মূলের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি সংক্ষেপে পিকেকে’র হামলায় দেশটির ১৬ সেনা নিহত হওয়ার পর এ হুমকি দিয়েছেন দাভুতোগলু।
সোমবার আঙ্কারায় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন,‘সন্ত্রাসীদের পাহাড় থেকে বিতাড়িত করা হবে। দেশের পাহাড়ি অঞ্চলটি সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেয়া যায় না। তাদের নির্মূলে আমরা সব ব্যবস্থা গ্রহণ করব।’
গত রোববার তুরস্কের দক্ষিন পূর্বাঞ্চলীয় এলাকায় দুটি সামরিক যানে বোমা হামলা চালিয়ে ১৬ তুর্কি সেনাকে হত্যা করে বিদ্রোহীরা। গত কয়েকবছরের মধ্যে তুর্কি সেনাদের বিরুদ্ধে এটিই ছিল কুর্দিদের সবচাইতে ভয়াবহ হামলা।
তুর্কি প্রধানমন্ত্রী পিকেকে সমর্থকদের হুঁশিয়ার করে দিয়ে আরো বলেছেন, ‘যারা তুরস্ককে বিপদের মুখে ফেলতে চায় তাদের জেনে রাখা উচিত, দেশের নিরাপত্তা রক্ষা করার মত সামর্থ আমাদের রয়েছে।’
রোববারের ওই হামলার পর থেকে পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তবে এতে কোনো কুর্দি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।