ঢাকাTuesday , 8 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ হাজার শরণার্থী নেবে যুক্তরাজ্য

Link Copied!

david-cameronআন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সাল নাগাদ ২০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। ইউরোপের সম্প্রতিক শরণার্থীদের সঙ্কটের মুখে সোমবার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
মানবিক পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে বাড়তি শরণার্থী নেয়ার সিদ্ধান্ত শুক্রবারই জানিয়েছিলেন ক্যামেরন। এবার সে সংখ্যাটিও জানিয়ে দিলেন তিনি।
পার্লামেন্টে দেয়া এক বিবৃতিতে ক্যামেরন শরণার্থী সঙ্কটকে এ মুহূর্তে ইউরোপের সবচেয়ে বড় চ্যলেঞ্জ হিসেবে উল্লেখ করে জানান, সিরিয়ার জনগণের দুর্দশার কথা বিবেচনা করে তার সরকার আরো শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে। ইতিমধ্যে তার দেশ পাঁচ হাজারের বেশি সিরীয়কে আশ্রয় দিয়েছে। তবে আগামী পাঁচ বছরে তারা আরো ২০ হাজার সিরীয়কে গ্রহণ করবে বলেও তিনি জানিয়েছেন।
তার ভাষায়, ‘আর তা করার মধ্য দিয়ে আমরা বিশ্বকে এটাই দেখাতে পারব যে, এ দেশ শরণার্থীদের জন্য অত্যন্ত সহমর্মী একটি দেশ।’ ব্রিটেনে আশ্রয় দেয়া ওইসব শরণার্থীদের জন্য পাঁচ বছর মেয়াদের মানবিক ভিসা দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ক্যামেরন।
তবে তিনি শরণার্থী নেয়ার যে সংখ্যা জানিয়েছেন তার তুলনায় অন্য অনেক ইউরোপীয় দেশই আরো বেশি সংখ্যক শরণার্থী নিচ্ছে। জার্মানিতে এ বছর শরণার্থীর সংখ্যা প্রায় ৮ লাখে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।