আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বজ্রপাতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। রোববার দেশটির অন্ধ্র ও ওডিশা রাজ্যে এ ঘটনা ঘটে।
বর্ষা মৌসুমে প্রায়ই ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। রোববার নিহতদের প্রায় সবাই কৃষক। মুষলধারে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। অন্ধ্র প্রদেশের নিলোর, প্রকাসাম, গুনতুর, কৃষ্ণা, পূর্ব গোদাভরি, অনন্তপুর ও শ্রীকাকুলাম জেলায় মারা গেছে ২৩ জন। এদের মধ্যে কমপক্ষে ছয় নারী রয়েছে।
রোববার গুনতুর জেলায় নারী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় মাঠের কাছে একটি তালগাছের ওপর বজ্রপাত হয়। সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন খেলোয়াড়রা। এ ঘটনার পর খেলা বাতিল করা হয়।
এদিকে একই দিন ওডিশায় বজ্রপাতে মারা গেছে নয়জন। এ ছাড়া আহত হয়েছে আরো আটজন।
ভারতে মৌসুমী বায়ুর প্রভাবে জুন থেকে সেপ্টেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। এই চার মাসে ভারতের মোট বৃষ্টিপাতের ৮০ শতাংশ হয়ে থাকে।

