ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের বাড়ির দরজা শরণার্থীদের জন্য খুলে দিলেন প্রধানমন্ত্রী

Link Copied!

sipilaআন্তর্জাতিক ডেস্ক : ফিনিশ প্রধানমন্ত্রী ইউহা সিপিলা তার ব্যবহৃত ঘড়টি উদ্বাস্তুদের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন।
ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের বৃহত্তর নগর অউলুর কাছে ‘কেমপেলে’তে প্রধানমন্ত্রীর এই বাড়িটি। তিনি অবকাশ যাপনকালে মাঝেমাঝে এ বাড়িটি ব্যবহার করে থাকেন।
অউলু শহরে উদ্বাস্তুদের খোঁজখবর নিতে এসে স্থানীয় শরণার্থী অভ্যর্থনা কেন্দ্রের অভ্যর্থকদের কাছে শরণার্থীদের ব্যাবহারের জন্য প্রধানমন্ত্রী ইউহা সিপিলা এ বাড়িটি হস্তান্তর করেন।
স্ত্রী মিন্না মারিয়া সিপিলার অভিপ্রায়ে ও পরামর্শেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, জানান প্রধানমন্ত্রী।
ফিনল্যান্ডে আগত কয়েক হাজার শরণার্থী ও অভিবাসীদের আবাসন সঙ্কটের তীব্রতা ও মানুষের ভোগান্তির সমাধানে তার এই সিদ্ধান্ত ফিনিশদের অনুপ্রাণিত করবে বলে প্রধানমন্ত্রী সিপিলা উল্লেখ করেন।
অউলুর শরণার্থী অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শনকালে তিনি দেশটির সব গির্জা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শরণার্থীদের ক্রমবর্ধমান আবাসন সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসারও আহ্বান জানান।