আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস- প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পদে লড়াইয়ে তার সেই ‘আবেগী শক্তি’ আছে কিনা তা তিনি জানেন না।
বৃহস্পতিবার আটলান্টায় বিদেশ নীতি বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, ‘আমি আপনার দিকে এখনো সোজা চোখে তাকিয়ে বলতে পারছি না যে, ‘আমি জানি, আমি এটা করতে পারি।’
৭২ বছর বয়সী এই ডেমোক্রেট নেতা চলতি বছরের শুরুতে পুত্রকে হারান। পুত্র বিয়াও ক্যান্সারে মারা গেছেন।
ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি প্রার্থীতার লড়াইয়ে নেমেছেন। তবে ইমেইল কেলেংকারি তার প্রার্থীতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
মার্কিন গণমাধ্যম বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা আভাস দিচ্ছে, জো বাইডেন নির্বাচনে আগ্রহ প্রকাশ করলে তিনি হিলারীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন।
বিবিসির ওয়াশিংটন সংবাদদাতা লরা বিকার বলছেন, ‘ অনুষ্ঠানে বাইডেন বলেছেন তিনি যদি তার সমস্ত অন্তরাত্মাকে নিয়োজিত করতে না পারেন তা হলে তার কাজেটিতে যাওয়া সমীচীন হবে না।’
তিনি বলেন, এ ব্যাপারে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করছে আমার সিদ্ধান্ত। পরিবার এবং আমার সেই আবেগী শক্তি আছে কি না তা আমার জানা নেই।
ঈশ্বরের প্রতি সততা নিয়ে বললে তার জবাব ‘ আমি এখনো জানি না।’
লরা বিকার বলছেন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ই- মেইল কেলেংকারিতে জড়িয়ে পড়ায় অনেক ডেমোক্রেট নেতা চাইছেন জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন করুক।
বারাক ওবামার রানিংমেট হওয়ার আগে জো বাইডেন ১৯৮৮ এবং ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার লড়াইয়ে নেমে হেরে যান।

