আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া উপকূলে ১০০ আরোহী নিয়ে নৌকাডুবি হয়েছে। বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এ তথ্য জানালেও আরোহীদের সবশেষ অবস্থা কী, তা এখনো জানানো হয়নি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার সমুদ্রবিষয়ক সংস্থার একজন মুখপাত্র বলেছেন, মালাক্কা প্রণালির কাছে মালয়েশীয় উপকূলে ডুবে যাওয়ার নৌকার যাত্রীদের ভাগ্যে কী হয়েছে, তা পরিষ্কার নয়। উপকূলের মাঝিরা কর্মকর্তাদের কাছে খবর পাঠানোর পর সেলাঙ্গর রাজ্যের সাবাক বারনাম জেলার অদূরের উপকূলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে তারা এখনো ফিরে আসেনি। উদ্ধারকারী দল ফিরে এলে হয়তো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নৌকাটিতে অবৈধ অভিবাসীদের বহন করা হচ্ছিল। কিন্তু মালয়েশিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেনি।

