ঢাকাWednesday , 2 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ১৮

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে মঙ্গলবার একটি বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। বাসটি হিন্দুস্তান-তিব্বত হাইওয়ে থেকে নাথপা এলাকার ২শ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ওই দুর্ঘটনা সম্পর্কে রাহুল নাথ নামে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাসটি খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার সময় আরো তিন জন মারা গেছে। আহত ১২ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে যাদের অবস্থার অবনতি ঘটেছে তাদেরকে রামপুরের একটি বেসামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, রেকং পিউ এলাকা থেকে রামপুরের দিকে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে। মৃতদের পরিচয় সনাক্ত করার সময় দুই পুলিশকে সনাক্ত করা গেছে। তারা ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওই বাসের বেশির ভাগ যাত্রীই ছিলেন স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সেখানে অনেক লোকের সমাগম ঘটে। নিজেদের প্রিয়জন দুর্ঘটনার শিকার হয়েছেন কীনা তা জানতেই সেখানে জড়ো হন যাত্রীদের উদ্বিগ্ন স্বজনরা।
বাস দুর্ঘটনার সঠিক কারন এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করার কারনেই দুর্ঘটনায় পড়েছে।