আর্ন্তজাতিক ডেস্ক : ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নয়জন পুরুষ এবং আটজন নারী। এছাড়া আহত হয়েছেন আরো ১১ জন। সোমবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ওই অগ্নিকাণ্ডের পর প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির কারাবোবো রাজ্যের টোকুয়িটো শহরের কারাগারে রাতে আগুন লেগে যায়। এতে ওই কারাগারের নয় পুরুষ এবং আট মহিলা নিহত হয়েছেন। তবে অগ্নিকাণ্ডটি কিভাবে ঘটল তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

