ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলারির ৭ হাজার পৃষ্ঠার ইমেইল প্রকাশ

Link Copied!

HILARIআন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্ষ্ট লেডি হিলারি ক্লিনটনের ৭ হাজার ১২১ পৃষ্ঠার ইমেইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আদালতের নির্দেশেই সোমবার  এসব ইমেইল প্রকাশ করা হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত ব্যক্তিগত ইমেইলে হিলারি কি তথ্য আদান প্রদান করেছিলেন তা খতিয়ে দেখতেই এগুলো প্রকাশ করা হয়। গত শুক্রবার হিলারির ব্যবহৃত এই সাত হাজার ইমেইল পাতা পরীক্ষা করে দেখা গেছে, অন্তত দেড়শ’ পাতা জুড়ে তিনি রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্যে বিভিন্ন তথ্য উপাত্ত আদান প্রদান করেছেন। আগামী বছর ২৯ জানুয়ারির মধ্যে হিলারির ব্যবহৃত ইমেইলের ৫৫ হাজার পাতাই প্রকাশ করা হবে।
রাষ্ট্রীয় কাজে হিলারি ক্লিনটন ব্যক্তিগত ইমেইল ব্যবহার করায় তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়েছে কি না তা খতিয়ে দেখতেই এসব ইমেইল প্রকাশ করা হল।  এর আর একটি উদ্দেশ্য হচ্ছে, ভোটারদের কাছে তার অতীত কর্মকাণ্ডের স্বচ্ছতা তুলে ধরা । যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের  প্রেসিডেন্ট নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা  করার কথা রয়েছে হিলারি ক্লিনটনের। এ কারণেই তার পাঠানো ইমেইল  নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মুখে পড়েছেন সাবেক এই ফার্ষ্ট লেডি।
তিনি সাংবাদিকদের কাছে ইতিমধ্যে স্বীকার করেছেন, অনুমতি থাকলেও রাষ্ট্রীয় কাজে নিজের ইমেইল ঠিকানা ব্যবহার করা ঠিক হয়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, হিলারির রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় তার ব্যক্তিগত ইমেইল ব্যবহার এবং তাতে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ বিঘ্নিত হয়েছে কি না তা খতিয়ে দেখাই তাদের লক্ষ্য। এসব ইমেইল ব্যবহারের সময় হিলারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও আলোচনা, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা, সুনামির আঘাতের পর জাপানের ফুকোশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিস্থিতি ও কিরঘিস্তান পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু তথ্য আদান প্রদান করেছেন।