ঢাকাMonday , 31 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন মুদ্রা চালু করছে আইএস?

Link Copied!

আইএসের সম্ভাব্য নতুন স্বর্ণমুদ্রা

আইএসের সম্ভাব্য নতুন স্বর্ণমুদ্রা

আন্তর্জাতিক ডেস্ক : হলিউডের বেশ কয়েকটি যুদ্ধবিষয়ক চলচ্চিত্রের দৃশ্যসম্বলিত একটি ভিডিও প্রকাশ করেছে ইসলামী স্টেট (আইএস)। ভিডিওতে নতুন মুদ্রাব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে আলোচিত এই জঙ্গিগোষ্ঠীটি।
‘গোল্ড দিনার’ নামে নতুন মুদ্রার ছবিও প্রকাশ করেছে তারা। আইএসের সম্প্রচার শাখা আল হায়াত থেকে এটি প্রকাশ করা হয়।
শনিবার প্রকাশ হওয়া ঘণ্টাব্যাপী ভিডিওতে বলা হয়েছে, ‘স্বর্ণমুদ্রার প্রত্যাবর্তন’। গত বছর আইএসের নীতিনির্ধারণী ফোরাম সুরা কাউন্সিল তাদের নিজস্ব কোষাগার বাইতুল মালকে নতুন মুদ্রা তৈরির দায়িত্ব দেয়। সে অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে সোনা, রূপা ও তামার বিভিন্ন মানের মুদ্রা ছাড়া হবে। এসব মুদ্রা প্রথম দিকের ইসলামী ঐতিহ্যকে ফিরিয়ে আনবে বলে ভিডিওতে বলা হয়।
দখলকৃত ইরাকের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তেলক্ষেত্র থেকে আইএস বিপুল পরিমাণ অর্থসম্পদের মালিক হয়। এছাড়া ব্যাংক ও স্বর্ণ লুট, চাঁদাবাজি, চোরাকারবারি এবং অপহরণ করে মুক্তিপণ আদায় থেকে তারা প্রচুর অর্থ সংগ্র করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, আইএস অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ একটি জঙ্গিগোষ্ঠী। তাদের দৈনিক আয় কমপক্ষে ত্রিশ লাখ মার্কিন ডলার।
ভিডিওটিতে দেখা যায়, হলিউডের বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রের দৃশ্য। এর যে ধারা বিবরণী রয়েছে, তা আমেরিকার উচ্চারণে।
আইএসের নতুন মুদ্রায় অঙ্কিত রয়েছে, ইসলামী প্রতীক। শরিয়াহ আইন অনুযায়ী এসব মুদ্রায় মানুষ বা কোনো প্রাণীর ছবি থাকবে না।