আর্ন্তজাতিক ডেস্ক : নাইজেরিয়ার নিরাপত্তা দপ্তর রোববার জানিয়েছে, তারা বোকো হারামের বিরুদ্ধে হামলায় উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। শুধু তাই নয় বোকো হারামের প্রধান ২০ যোদ্ধাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে তারা।বোকো হারাম দেশটিতে বেশ কিছু আত্মঘাতী হামলা পরিচালনা করেছে। সেই সব হামলায় বহু বেসামরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দেশটির ‘স্টেট সার্ভিস’ বিভাগ ( ডিএসএস) জানিয়েছে, চলতি বছরের ৮ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত লেগোস, কেনো, প্লাতিয়াও, ইনুগু এবং গোমবে রাজ্য থেকে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীটির ২০ কমান্ডারকে আটক করা হয়েছে।
ডিএসএস আরো জানিয়েছে, চলতি বছর উত্তরাঞ্চলীয় শহর পোতিস্কুম, কানো এবং জারিয়া এবং কেন্দ্রীয় শহর জোবসে আক্রমণের ঘটনায় জড়িত থাকার কারনে ওই জঙ্গি সদস্যদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে অনেকেই তাদের দোষ স্বীকার করেছে।
ডিসিসির মুখপাত্র টনি ওপিও আটকের বিষয়ে জানিয়েছেন, ‘ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর কমান্ডারদেরকে আটক করা হয়েছে।’

