ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিলমার জন্যে রাজনীতিতে ফিরছেন লুলা

Link Copied!

lulaআন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি তার উত্তরসূরি দিলমা রুসেফের পক্ষে দাঁড়াতে ফের রাজনীতিতে আসছেন বলে জানিয়েছেন।
সাও পাওলো রাজ্যে এক সমাবেশে লুলা (৬৯) বলেন, ‘আমাদের বিরোধীরা সকাল থেকে রাত পর্যন্ত আমার সম্পর্কে অনেক কিছুই বলে। ভাল, যে পাখি উড়ছে তাকে হত্যা করা কঠিন। সে কারণে আমি আবারো উড়া শুরু করেছি।’ এর একদিন আগে তিনি ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আগ্রহের কথা স্বীকার করেন।
লুলা বলেন, ‘ভাল এখন আমি কথা বলছি। আমি সাক্ষাৎকার দিচ্ছি।’
শুক্রবার তিনি বলেন, ১২ বছর পর তার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টি ক্ষমতা হারিয়েছে তা তিনি দেখতে চাননা।
সমাবেশে তিনি বলেন, ‘আমি নিশ্চিত সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে আমরা যা অর্জন করেছি তা আমাদের প্রতিদ্বন্দ্বীরা ধ্বংস করতে চায়।’
লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং তিনি দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত বামপন্থী নেতা।