ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে নতুন সামরিক নীতির বিরুদ্ধে বিক্ষোভ

Link Copied!

japan-armyআন্তর্জাতিক ডেস্ক : জাপানের পার্লামেন্ট ভবনের সামনে নতুন আইনের বিরোধিতায় কয়েক হাজার বিক্ষোভকারী আজ বিক্ষোভ দেখিয়েছে। সম্প্রতি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে বিদেশে সেনা মোতায়নের বিষয়ে একটি আইন পাস করেছে। ওই আইনের ফলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে প্রথমবারের মতো বিদেশে গিয়ে যুদ্ধ করতে পারবে দেশটির সেনারা।
ধারণা করা হচ্ছে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ চেম্বারেও এটি পাশ করা হবে।
নতুন এই আইনের ফলে জাপানের সেনা বাহিনী শুধুমাত্র নিজের দেশের প্রতিরক্ষা ছাড়াও প্রয়োজনে অন্য দেশে মোতায়েন করা সম্ভব হবে।
মূলত শিক্ষার্থী এবং নতুন প্রজন্ম এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারীরা জাপানের প্যাসিফিক সংবিধান অক্ষুণœ রাখার দাবি জানাচ্ছে।
পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় এবং তাদের দেশটিতে সংঘাত সৃষ্টি না করার অনুরোধ করেন।
জাপানের প্রধানমন্ত্রী সিনজে অ্যাবে বলেন, ‘সংবিধানের এই পরিবর্তন দেশের স্বার্থেই প্রয়োজন ছিল। তবে গণভোটে দেখা গেছে অনেকেই এই নীতির বিরোধী।’
উল্লেখ্য, সম্প্রতি সামরিক নীতিতে ঐতিহাসিক পরিবর্তন এনেছে জাপান। এখন থেকে দেশের বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবে দেশটির সেনারা। জাপানের মন্ত্রিসভায় সামরিক আইন পরিবর্তন বিষয়ক নতুন এই আইনের অনুমোদন দেয়া হয়েছে।