ঢাকাSunday , 30 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে পরমাণু বোমা হামলা চালাতে চেয়েছিল বুশ

Link Copied!

staynarআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার প্রতিক্রিয়ায় বুশ প্রশাসন আফগানিস্তানে পরমাণু বোমা হামলা চালানোর বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিল। ওই সময় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন।
জার্মানির সাবেক চ্যান্সেলর শ্রোয়েডারের রাজনৈতিক উপদেষ্টা মাইকেল স্টেইনারের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সংবাদপত্র ডের স্পাইগেল।
মাইকেল স্টেইনারের বলেন, ৯/১১ হামলার পর আফগানিস্তানে পরমাণু বোমা হামলা সংক্রান্ত প্রয়োজনীয় সব কাগজপত্র লেখা হয়েছিল । দেশটিতে সব ধরনের হামলার সম্ভাবনা খতিয়ে দেখেছিল আমেরিকা।
৯/১১’এর ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবে বলে আশংকা করছিলেন মাইকেল স্টেইনার। ওই সময় যুক্তরাষ্ট্রকে শর্তহীন সমর্থণ দেয়ার বিষয়ে বুশের প্রস্তাবরও প্রত্যাখান করেছিলেন চ্যান্সেলর শ্রোয়েডার।
স্টেনইনার বলেন, একটি দেশ আরেকটি দেশকে ব্ল্যাঙ্ক চেক দিতে পারে না।
৯/১১’এর সন্ত্রাসী হামলায় আমেরিকায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। ধ্বংস হয়ে যায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এ হামলায় এক হাজার কোটি ডলারের সমপরিমাণ সম্পত্তি বিনষ্ট হয়।