ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীন-ভিয়েতনাম সফরে মাদুরো

Link Copied!

maduro1আন্তর্জাতিক ডেস্ক : চীন ও ভিয়েতনাম সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ দেশ দুটিতে সফরকালে তিনি বেশ কয়েকটি অর্থনৈতিক ও বানিজ্যিক চুক্তি স্বাক্ষর করবেন বলেও শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন। তিনি এমন এক সময়ে দেশ দুটিতে সফর করতে যাচ্ছেন যখন তেলের মূল্য কমে যাওয়া নিয়ে হিমসিম খাচ্ছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক।
শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মাদুরো বলেন,‘আগামীকাল(শনিবার) আমি চীন ও ভিয়েতনামের উদ্দেশে দেশ ত্যাগ করব। সফরকালে ভেনেজুয়েলার অর্থনৈতিক ও বাণিজ্যিক নিরাপত্তার ওপর একাধিক চুক্তিতে স্বাক্ষর করব।’ বর্তমানে অর্থনীতির এই সঙ্কটময় সময়ে তার এ সফর দেশের জনগণের জন্য সহায়ক হবে বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট মাদুরো।
তিনি আরো জানিয়েছেন, চীন ও ভিয়েতনামের প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি এই দেশ দুটিতে সফর শুরু করতে যাচ্ছেন। তবে ওই আমন্ত্রণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট মাদুরো।
চীনের কাছে ভেনেজুয়েলার ঋণের পরিমাণ হচ্ছে ৫০ বিলিয়ন ডলার। দেশটির সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো শাভেজ ২০০৭ সালে এই বিপুল পরিমাণ ঋণ নিয়েছিলেন। অন্যদিকে ভিয়েতনামের রাষ্ট্রয়াত্ত তেল  ও গ্যাস কোম্পানি পেট্রো ভিয়েতনামের ৪০ ভাগ অংশীদার হচ্ছে ভেনেজুয়েলার রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি পিডিভিএসএ। গত মার্চে এক গোপন সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছিল, পেট্রো ভিয়েতনাম এখন ওই প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিতে চাইছে।