ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশঙ্কাজনক হারে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

Link Copied!

seaআর্ন্তজাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ফলে গত বিশ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আট সেন্টিমিটার বেড়েছে। মহকাশ গবেষণা সংস্থা নাসার বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছে।
২০১৩ সালে জাতিসংঘের প্যানেল বিজ্ঞানীরা জানিয়েছিলেন, চলতি শতাব্দির শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা শূণ্য দশমিক তিন থেকে শূণ্য দশমিক নয় মিটার পর্যন্ত বাড়তে পারে। তবে নতুন এ গবেষণায় দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের এই উচ্চতা আগের অনুমান থেকেও ছাড়িয়ে যাবে।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যার শিক্ষক স্টিভ নিরিম বলেন, গত ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যা বেড়েছে, এখন তার চাইতেও দ্রুত গতিতে সে উচ্চতা বাড়ছে এবং এটি আরও খারাপের দিকে যাচ্ছে।
উচ্চতা বৃদ্ধির এই হার আবার সব জায়গায় সমান নয়। অনেক জায়গায় আবার এই উচ্চতা ২৫ সেন্টিমিটার করেও বাড়ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রের পানি উত্তপ্ত হওয়ায় এবং মেরু অঞ্চলের বরফ গলায় বেলজিয়াম, নেদারল্যান্ড ও প্রশান্ত মহাসগারীয় দ্বীপগুলিসহ বিশ্বের নিচু অঞ্চলগুলিতে ঝুঁকির মুখে ফেলেছে।
নাসার বিজ্ঞানী টম ওয়েঙ্গার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ লোকজনকে বুঝতে হবে এই গ্রহটি পরিবর্তন হচ্ছে না, এটা পরিবর্তিত হয়ে গেছে। আপনি যদি উপকূলীয় এলাকায় পানি শোধনাগার অথবা বিদ্যুৎ কেন্দ্রের মতো কোন অবকাঠামো নির্মান করতে যান তাহলে আগামি একশ বছরে এর প্রতিক্রিয়া কী হবে সেই পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে।’
তবে সবচেয়ে বড় অনিশ্চয়তা দেখা দেয় তখনই যখন কত দ্রুত মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার পরিবর্তনের হিসাব যখন করা হয়।