ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে মার্সের প্রকোপ: ১৯ জনের মৃত্যু

Link Copied!

march-virausআর্ন্তজাতিক ডেস্ক : সৌদিতে মার্স ভাইরাসে গত এক সপ্তাহে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে ২২ আগষ্ট থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহে এই রোগে পুরো সৌদিতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১শ ৭১ জন।
ওই ওয়েব সাইটে আরো বলা হয়েছে, ২০১২ সালে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটেছিল। সে বছর থেকে এ পর্যন্ত এই রোগে দেশটিতে মোট ৫শ দুই জনের মৃত্যু হয়েছে।
এর আগে হাসপাতালের কর্মীসহ ৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত সপ্তাহে রিয়াদের কিং আব্দুল্লাহ হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
দেশটিতে হজ্জের মৌসুম শুরু হয়েছে। এর জন্য বাড়তি প্রস্তুতিও নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ্জ পালনের উদ্দেশ্যে ইসলামে পবিত্র নগরী হিসেবে পরিচিত মক্কা এবং মদীনায় সমবেত হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময়েই মার্সের প্রকোপ মানুষের মধ্যে ভীতির জন্ম দিচ্ছে।
উল্লেখ্য, এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, কাশি এবং নিঃশ্বাসের দুর্বলতা। এই রোগের কোনো নির্দিষ্ট প্রতিশেধক এখনো আবিষ্কৃত হয়নি। তাই যারা সৌদিতে হজ্জের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের মধ্যে এ রোগের প্রকোপ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উটের শরীরেই সর্বপ্রথম এই রোগ দেখা দিয়েছিল বলে জানা গেছে।