ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিসহ ৫০০ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি

Link Copied!

manআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। সেখান থেকে এখন পর্যন্ত ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এসব অভিবাসীর অনেকের জাতীয়তা জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে। আবার খবরে এ-ও বলা হয়েছে, এসব অভিবাসীর জাতীয়তা নিরপক্ষে সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
লিবিয়ার কোস্ট গার্ডের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা নৌকা দুটি থেকে ২০১ জনকে উদ্ধার করতে পারলেও অনেকেই নৌকাডুবির সময় ভেতরে আটকে ছিলেন। অন্তত ১০০ মরদেহ উদ্ধার করে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে অবস্থিত জুয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালে যে ১০০ মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে সিরিয়া, বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে সাহায্যের জন্য প্রথমে একটি নৌকা সংকেত দেয়। নৌকাটিতে ৫০ জনের মতো শরণার্থী ছিল।
ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটিতে ৪০০ জনের মতো শরণার্থী ছিল। লিবিয়ার কোস্টগার্ড বলছে, সেখানে উদ্ধার অভিযান চলছে। তবে আশঙ্কা করা হচ্ছে, নৌকাতে যারা ছিলেন তাদের বেশিরভাগ মারা গেছেন।
ত্রিপোলির একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ত্রিপোলির পশ্চিমে সাবরাথায় অবস্থিত অবৈধ অভিবাসীদের একটি কারাগারে উদ্ধারকৃত ১৪৭ জনকে পাঠানো হয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরে ২ হাজার ৪০০ অভিবাসী ভূমধ্যসাগর পার হওয়ার সময় মারা গেছে। একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় ১ লাখ লোক ইতালি পৌঁছেছে। আর গ্রিসে পৌঁছেছে প্রায় ১ লাখ ৬০ হাজার।
বুধবার লিবীয় উপকূলে একটি জাহাজ থেকে সুইডেনের কোস্টগার্ডরা ৫১ জনের মরদেহ উদ্ধার করে। ওই জাহাজ থেকে ৪০০ জনকে জীবিত উদ্ধার করা হয়। শুধু বুধবারেই এই ৪০০ জনসহ মোট ৩ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়।