ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন দ. সুদানের প্রেসিডেন্ট

Link Copied!

salva-kirআন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহেরও বেশি সময় ধরে গরিমসি করার পর বুধবার বিদ্রোহীদের সঙ্গে শান্তি চু্ক্তিতে স্বাক্ষর করেছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। রাজধানী জুবায় আফ্রিকার আঞ্চলিক নেতাদের উপস্থিতিতে তিনি ওই চুক্তিতে সই করেন।
গত সপ্তাহে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বিদ্রোহী নেতা রিয়েক মাচার চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তখন প্রেসিডেন্ট কির বলেছিলেন, সই করার আগে তিনি চুক্তির বিষয়বস্তু আরো খতিয়ে দেখতে চান এবং এজন্য তার আরো সময় লাগবে। বুধবার কেনিয়া ও উগান্ডার প্রেসিডেন্ট এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তিতে সই করেন কির।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হুমকির মুখে বুধবার তিনি এতে সই করতে রাজি হন বলে আল জাজিরা জানিয়েছে। চুক্তিতে স্বাক্ষর না করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিল নিরাপত্তা পরিষদ।
এদিকে আল জাজিরা প্রতিনিাধ অ্যানা কাভেল জুবা থেকে জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের এই ঘটনাটি দক্ষিণ সুদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এর ফলে গৃহযুদ্ধের ক্ষতিকর প্রভাব থেকে হাজার হাজার মানুষের জীবন রক্ষা পাবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বরে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। এ সময় কির তার সাবেক ডেপুটি মাচারের বিরুদ্ধে একটি অভ্যূত্থান পরিকল্পনার অভিযোগ করেন।
বুধবার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দেশের প্রথম ভাইস প্রেসিডেন্টের পদ পাবে বিদ্রোহীরা। এর ফলে বিদ্রোহী প্রধান রিয়েক মাচার তার আগের পদে পুনর্বহাল হতে পারেন।