ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংককে বোমা হামলা : সন্দেহ তুর্কিদের

Link Copied!

bangkokআন্তর্জাতিক ডেস্ক : রাজধানী ব্যাংককের একটি মন্দিরে বোমা হামলার ঘটনায় বেশ কয়েকজন তুর্কি নাগরিকের যোগসূত্র থাকতে পারে বলে জানিয়েছেন থাইল্যান্ডের কর্মকর্তারা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ব্যাংককের এরাওয়ান মন্দিরে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়। এদের মধ্যে ১৪ জনই বিদেশি পর্যটক। মন্দিরটি ব্যাংককে পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিস্ফোরণের আগের সিসিটিভি ফুটেজ দেখে প্রধান সন্দেহভাজনকে সনাক্ত করা হলেও তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
থাই পুলিশ ও বেশ কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন, হামলার সঙ্গে চীনের সংখ্যালঘু উইঘুরদের সংশ্লিষ্টতা থাকতে পারে। উইঘুররা জার্তিগতভাবে তুর্কি হওয়ায় তাদের প্রতি তুরস্কের নাগরিকদের সহানুভূতি রয়েছে। চীনের বিরুদ্ধে অভিযোগ জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুরদের ওপর সরকার ধর্মীয় ও অর্থনৈতিক নিপীড়ন চালাচ্ছে। গত মাসে প্রায় একশ উইঘুর থাইল্যান্ডে পালিয়ে আসে। পরে এসব উইঘুরকে চীনে ফেরত পাঠায় থাইল্যান্ড। এ ঘটনায় তুরস্কে থাইল্যান্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। এমনকি বিক্ষোভকারীরা থাই দূতাবাসে হামলা ও ভাঙচুর চালায়।
বৃহস্পতিবার থাই পুলিশ জানিয়েছে,  হামলার আগের দিন কোন তুর্কি গ্রুপ ব্যাংককে এসেছে কিনা তা তারা খতিয়ে দেখছে। তবে তারা এখনও কোন গ্রুপের কোন সন্ধান পায়নি।
থাই পুলিশের মুখপাত্র প্রায়ুত থাভরনসিরি বলেন, বোমা হামলার দুই সপ্তাহ আগে যে সব তুর্কি থাইল্যান্ডে প্রবেশে করেছে পুলিশ তাদের তালিকা পরীক্ষা করেছে।
পুলিশ ১৫ জন তুর্কি সম্পর্কে তদন্ত করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ সম্ভব আরও অনেক বেশি তুর্কি থাইল্যান্ডে প্রবেশ করেছে। যে দল গুলি এসেছে আমরা তাদের সম্পর্কে তদন্ত করছি।