ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সার্বিয়া-কসোভোর ‘ঐতিহাসিক চুক্তি’ স্বাক্ষর

Link Copied!

sarvia-cosoboআন্তর্জাতিক ডেস্ক : শান্তি প্রতিষ্ঠায় অবশেষে আরো একধাপ এগিয়ে গেল সার্বিয়া ও কসোভো। দুই দেশের মধ্যে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির ফলে বিদ্যমান অনেক সমস্যার সমাধান হবে- এমনটিই বিশ্বাস দুই দেশের শীর্ষ নেতাদের।
চুক্তিগুলোর মধ্যে দুটি চুক্তি উল্লেখযোগ্য। প্রথমটি হলো- কসোভোর উত্তরাঞ্চলে বসবাসকারী সার্বরা (সার্বিয়ার লোকদের সার্ব বলা হয়) নাগরিক সুযোগ-সুবিধা পাবে। দ্বিতীয়টি হলো- স্বাধীন টেলিকমিউনিকেশন ব্যবস্থা গড়ে তুলবে কসোভো, যাদের স্বতন্ত্র ডায়ালিং কোড থাকবে। এতদিন কসোভোকে সার্বিয়ার ইন্টারন্যাশনাল ডায়ালিং কোড (+৩৮১) ব্যবহার করতে হতো।
সার্বিয়া ও কসোভোর মধ্যে চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি। এই চুক্তিকে দুই দেশের জন্য ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন তিনি।
২০০৮ সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দেয় কসোভো। কিন্তু অনেক অমীমাংসিত বিষয় থেকে যায়, যা নিয়ে প্রায়ই বিবাদে জড়িয়ে পড়ে তারা। যুদ্ধোত্তর কসোভোতে অনেক সার্ব রয়েছে। কসোভোতে তারা নিগ্রহের শিকার হতে থাকে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় দফায় দফায় বৈঠক হয়। শেষ পর্যন্ত কসোভোতে থেকে যাওয়া সার্বদের নাগরিক অধিকার দেওয়ার অঙ্গীকার করে সার্বিয়ার সঙ্গে চুক্তি করল দেশটি।
কসোভোর পক্ষে যুদ্ধে অংশ নেয় যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়া। যে কারণে দ্রুত সার্বিয়া থেকে বিচ্ছিন হওয়ার সুযোগ পেয়ে যায় কসোভানরা। কসোভোয় আলবেনীয় জনগণ বেশি। সার্বরা সেখানে সংখ্যালঘু।
আরেকটি চুক্তির আওতায় দুই দেশের সীমান্তে অবস্থিত মিট্রোভিকা সেতু সার্ব ও কসোভোর আলবেনীয়দের ভাগাভাগি করে ব্যবহারের কথা বলা হয়েছে।