ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরান-সিরিয়ার সমর্থনে আশাবাদী আসাদ

Link Copied!

Asadআন্তর্জাতিক ডেস্ক : দুই পুরনো মিত্র ইরান ও সিরিয়ার অব্যাহত সমর্থনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ সিরিয়ার প্রেসিডেন্ট বাশির আল আসাদ। দেশটিতে গত চার বছরের গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে যে তৎপরতা শুরু হয়েছে তারই প্রেক্ষিতে এ আশাবাদ ব্যক্ত  করেছেন  তিনি।
মঙ্গলবার প্রেসিডেন্ট আসাদ বলেছেন, তার দুই পুরনো মিত্র ইরান ও রাশিয়া  তাকে ত্যাগ করবে না।  তবে ফ্রান্স বলেছে, সিরিয়ার প্রেসিডেন্টকে নিষ্ক্রিয় না করে এই সঙ্কটের সমাধান সম্ভব নয়।
ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাদে এক বিবৃতিতে বলেছেন,‘আসাদকে ক্ষমতায় রেখে আমাদের পক্ষে সন্ত্রাস দমন করা সম্ভব না। এই দুটি একই সূত্রে গাঁথা।’
সিরিয়ার রাজনৈতিক সমাধানের জন্য ইরান ও রাশিয়ার ভূমিকা অপরিহার্য। ছয় জাতির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতিও অনেকটা পাল্টে গেছে। তবে প্রেসিডেন্ট আসাদ মনে করেন, শীঘ্রই ইরানের সঙ্গে তার সম্পর্কের ভাঙ্গন ধরার সম্ভাবনা নেই।
মঙ্গলবার হেজবুল্লাহ পরিচালিত এক লেবানিজ টেভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, বাইরের বিশ্ব ‘সন্ত্রাসবাদ’কে সমর্থন দেয়া বন্ধ করলেই কেবল সিরিয়া সঙ্কটের সমাধান সম্ভব।