ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে ন্যাটোর দুই সেনা নিহত

Link Copied!

afghanআর্ন্তজাতিক ডেস্ক : আফগানিস্তানের হেলমেন্ড প্রদেশে বুধবার সকালে বন্দুকধারীদের গুলিতে ন্যাটোর দুই সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তান সেনাবাহিনীর পোশাকধারী দুই ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় সেনা ঘাঁটির একটি গাড়িতে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। সেসময় সৈন্যরাও পাল্টা গুলি চালিয়েছিল বলে জানিয়েছেন এক জোট মুখপাত্র। তবে বন্দুকধারীদের পরিচয় এখনও জানা যায়নি।
আফগানিস্তানে ২০০৭ সাল থেকে বহুবার এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় আফগান নিরাপত্তারক্ষীরা প্রায়ই পশ্চিমা মিত্রবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তবে আফগানিস্তানে সংঘাতের পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক এবং আফগান সেনাবাহিনীকে লক্ষ্য করে সেনা ঘাঁটিতে এ ধরনের হামলা নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি বলে মনে করা হচ্ছে। যদিও এ বছর হামলার ঘটনা কম ঘটেছে তবুও এ ধরনের হামলায় এ পর্যন্ত ২শর বেশি বিদেশি সেনা নিহত হয়েছেন।  হামলার আশঙ্কা এড়াতে ন্যাটো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আফগানিস্তানে জোট গত বছর ডিসেম্বরেই তাদের সামরিক অভিযান বন্ধ করেছিল।