তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলালিংকের কর্পোরেট গ্রাহকদের শিশু-কিশোরদের নিয়ে সম্প্রতি চট্টগ্রামে ‘কর্পোরেট কিডস কার্নিভালে’র আয়োজন করে। এতে প্রায় ৮ শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পাপেট শো।
কার্নিভালের থিম ছিল “সার্কাস”। কার্নিভ্যালের প্রবেশগেট, স্টেজ এবং খেলা’র বিভিন্ন বুথ শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি করে।
এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল সকল কর্পোরেট প্রতিষ্ঠানদের সাথে একত্র হয়ে আনন্দ করা। এছাড়াও একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে অনেক শিশু-কিশোরদের সরব উপস্থিতি ছিল। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও বাংলালিংক ক্রেস্ট দেয়া হয়।
উৎসবে সব বয়সী শিশুদের জন্য ছিল বিভিন্ন মজার গেমস। শিশু-কিশোররা গুগল কার্ড বোর্ড, ট্রাডিশনাল বায়োস্কোপ, মোটর রেসিং, মিনি বোলিং, অ্যাঙ্গরি বার্ডস খেলতে খেলতে আনন্দের রাজ্যে হারিয়ে যায়। অনুষ্ঠানে সব বয়সীদের জন্য পাপেট শো ও ম্যাজিক শোর আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন কার্নিভালের অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক চট্টগ্রামের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র, বাংলালিংক চট্টগ্রামের রিজিওনাল কর্মাশিয়াল হেড মো. ফরহাদ হোসেন, বাংলালিংকের হেড অফ কর্পোরেট সেলস নাসের ইউসুফ এবং বাংলালিংক চট্টগ্রামের রিজিওনাল কর্পোরেট ম্যানেজার মো. হাসনাত পারভেজ ।

