অর্থনৈতিক প্রতিবেদক : আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) সম্প্রতি ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত ব্যবসায়িক ফলাফল ঘোষণা করেছে। তীব্র প্রতিযোগিতা এবং সম্প্রসারিত বাজার ব্যবস্থার মধ্যেও কোম্পানি’র ব্যবসায়িক সাফল্য অব্যাহত রয়েছে।
২০১৫ সালের প্রথম ছয় মাসে গ্রুপের রাজস্ব ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত যা গত বছর একই সময় ছিল ৯ দশমিক ২ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। এছাড়া গ্রুপের ইবিআইটিডিএ পূর্ব আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। যা পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে এক বছর আগের তুলনায় কিছুটা কমেছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রুপের কর পরবর্তী মুনাফা (পিএটি) ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ দশমিক ২ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। যা গত বছর একই সময়ে ছিল ১ দশমিক ১ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। ডায়লগ, স্মার্ট এবং আইডিয়া সেবার শক্তিশালী অবদানের কারণে এক বছরে পিএটিএএমআই ৩৪ দশমিক ২ শতাংশ বা ৬১১ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত বৃদ্ধি পেয়েছে এবং বছরের প্রথম ছয় মাসে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির ফলে তা ১ দশমিক ২ বিলিয়নে দাঁড়িয়েছে।
ডাটা প্রবৃদ্ধি আগের মতোই শক্তিশালী রয়েছে এবং গ্রুপের অর্ন্তভুক্ত সকল কোম্পানির সেবা রাজস্ব প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। স্মার্টফোনের দ্রুত বিস্তার এবং ক্রমবর্ধমান মোবাইল ডাটা ব্যবহারের কারণে গ্রুপের চলতি বছরের প্রথম ছয় মাসে ডাটা রাজস্ব ৩১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে পরিসেবা রাজস্বে ২৬ দশমিক ৬ শতাংশ অবদান রাখছে।

