তথ্যপ্রযুক্তি ডেস্ক : টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বাজারের সর্বনিম্ন রেটে তাদের আকর্ষণীয় হজ রোমিং অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় হযযাত্রীরা পাবেন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সবচেয়ে ভালো আন্তর্জাতিক রোমিং কলরেট।
সাশ্রয়ী এই হজ রোমিং অফারটিতে হজযাত্রীগণ ১৪ টাকা প্রতি মিনিট রেটে রোমিং চলাকালীন সময়ে বাংলাদেশ এবং সৌদি আরবের নম্বরসমূহে ফোন করতে পারবেন। ইনকামিং কলরেট থাকবে ১৬ টাকা প্রতি মিনিট ফ্ল্যাট। এর মাধ্যমে রোমাররা কলরেটের ক্ষেত্রে ৯৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এসএমএস রেট থাকবে ৫ টাকা। যা স্বাভাবিক রেট থেকে ৮৫ শতাংশ কম।
সাশ্রয়ী কল এবং এসএমএস রেটের পাশাপাশি এয়ারটেল ১০ পয়সা প্রতি কিলোবাইট রেটে সাশ্রয়ী ডাটা রোমিং এর সুবিধাও দিচ্ছে। হজযাত্রীরা এ সমস্ত সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
এই অফার যেকোনো আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই অফার শুধুমাত্র ২০১৫ সালের হজ চলাকালীন সময়ে প্রযোজ্য হবে।
২০১৫ সালের হজ চলাকালীন সময়ে পোস্টপেইড গ্রাহকরা ৫ হাজার টাকা আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন।
প্রি-পেইড রোমারগণ *১২১*৭৭৭# ডায়াল করার মাধ্যমে রিচার্জ করতে পারবেন। যা জরুরি ব্যালান্সের প্রয়োজনের ক্ষেত্রে খুবই উপযোগী হবে।
বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা বিনামূল্যে ১২১২ অথবা ৭৮৬ গ্রাহকসেবা নম্বরে ডায়াল করতে পারেন।

