ঢাকাTuesday , 25 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের নিজেকে ‘স্বচ্ছ’ দাবি ব্ল্যাটারের

Link Copied!

blatterস্পোর্টস ডেস্ক : ফিফার বিতর্কিত প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ফের নিজেকে ‘নির্দোষ’ ও ‘স্বচ্ছ’ দাবি করেছেন। পাশাপাশি তিনি দাবি করেন, ফিফা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়। ফিফার স্বার্থেই তিনি সভাপতির পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন বলেও জানান।
৭৯ বছর বয়সী ব্ল্যাটার গত ফেব্রুয়ারিতে পঞ্চমবারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হয়। ১৯৯৮ সাল থেকে তিনি এই পদে সমাসীন রয়েছেন। নির্বাচিত হওয়ার অল্প কয়েকদিনের মাথায় ফিফা কর্মকর্তাদের দুর্নীতিয় দায় মাথায় নিয়ে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। ফিফার স্বার্থেই তিনি পরবর্তী অধিবেশনে কারো হাতে দায়িত্ব দিয়ে এই পদ ছাড়বেন বলে ঘোষণা দেন বলে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
সোমবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেপ ব্ল্যাটার বলেন, ‘আমি ফিফাকে রক্ষার স্বার্থেই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ায়। আমি ব্যক্তি হিসেবে শক্তিশালী এবং নিজেকে রক্ষা করতে পারবো আমি। আমি জানি আমি কি করেছি আর কি করিনি। আমার মধ্যে বিবেকবোধ ও নীতি-নৈতিকতা রয়েছে। আমি জানি আমি সৎ ও পরিচ্ছন্ন। তাই দুর্নীতির বিষয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই।’
ফিফা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় জানিয়ে এই সুইস ভদ্রলোক বলেন, ‘প্রতিষ্ঠান (ফিফা) দুর্নীতিগ্রস্থ নয়। ফুটবলে কোনো দুর্নীতি নেই। কিছু লোক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তাদের কারণেই ফিফার ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এদিকে ফিফা কর্মকর্তাদের দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার পর ২০১৮ সালের রাশিয়া এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে ফিফা দুর্নীতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠে। সেই অভিযোগ আপাতত খতিয়ে দেখছে সুইজারল্যান্ড পুলিশ। তবে বরাবরের মতো বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফার দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন ব্ল্যাটার।
আগামী বছরের শুরুতে ফিফার বিশেষ কংগ্রেসে ভোটের মাধ্যমে সেপ ব্ল্যাটারের স্থলাভিসিক্ত নির্বাচিত করা হবে। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ফিফার সভাপতি পদে সমাসীন হলে বলেই মনে হচ্ছে। সেই ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি সেপ ব্ল্যাটার। তিনি জানিয়েছেন, এটা ফিফার কংগ্রেসের কাজ, তার নয়।