বিনোদন ডেস্ক : বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন ঢালিউড কিং শাকিব খান-অপু। সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা ববিও। ২৪ আগস্ট, সোমবার বদিউল আলম খোকনের রাজা বাবু সিনেমার শুটিং করতেই ব্যংককে গিয়েছেন তারা। ৪ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এ সিনেমায় শাকিব, অপু ও ববি ছাড়াও অভিনয় করছেন- দিতি, ওমর সানি, শাহনূর, প্রবীর মিত্র, মিশা সওদাগর, উজ্জ্বল, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।
চলতি বছরের ১৪ জুন থেকে এ সিনেমার শুটিং শুরু হয়। এরপর থেকে একটানা শুটিং হয়েছে সিনেমাটির। এর কাশেম আলী দুলালে চিত্রনাট্যে সিনেমাটির সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। গানগুলো লিখেছেন গীতিকার সুদীপ কুমার দীপ।

