ঢাকাTuesday , 25 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলিউডের সিনেমায় বলিউডের তারকারা

Link Copied!

ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও ঐশ্বরিয়া রাই

ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও ঐশ্বরিয়া রাই

বিনোদন ডেস্ক : বলিউডের তারকারা তাদের অভিনয়ে দক্ষতার গুণে সুযোগ পাচ্ছেন হলিউডের সিনেমাতেও। ১৯৮৪ সালে বলিউডের খলনায়ক অমরেশ পুরি সর্বপ্রথম হলিউডের সিনেমায় অভিনয় করেন। অমরেশ পুরি অভিনীত ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম নামক হলিউডের সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে।
সিনেমাটিতে মোলা রাম নামক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অমরেশ পুরি। সেই থেকে শুরু। তারপর থেকে হলিউডকে মাথায় রেখেই ক্যারিয়ার শুরু করেন বলিউডের স্টাররা। সেই ট্রেন্ড আজও চলছে। জেনে নিন বলিউডের এমন কয়েকজন তারকাকে, যারা হলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন।
প্রিয়াঙ্কা চোপড়া
হলিউডে সদ্যই নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে কোনো সিনেমায় নয়। টেলিভিশন সিরিজ়ে অভিনয় করছেন তিনি। কোয়ান্টিকো নামক টেলি সিরিজ়ে এক এফবিআই এজেন্টের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ভক্তরা মনে করছেন, কোয়ান্টিকো-র পর প্রিয়াঙ্কার জন্য হলিউডের দরজা খুলবেই খুলবে।
ইরফান খান
স্লামডগ মিলিওনিয়ার, দ্য অ্যামেজ়িং স্পাইডারম্যান, লাইফ অব পাই, আ মাইটি হার্ট, দ্য নেমসেক, নিউইয়র্ক আই লাভ ইউ এবং সম্প্রতি জুরাসিক ওয়ার্ল্ড। হলিউডেরও জমিয়ে রাজত্ব করছেন বলিউড অভিনেতা ইরফান খান। হলিউডের কোনো সিনেমায় ভারতীয় অভিনেতার কথা মনে হলে প্রথমেই পরিচালকদের মনে আসে ইরফান খানের নাম। এখনো হলিউডের সিনেমার কাজেই ব্যস্ত ইরফান। টম হ্যাঙ্কসের সঙ্গে ইনফেরনো সিনেমার শুটিং করছেন তিনি।
ঐশ্বরিয়া রাই
সৌন্দর্যের দিক থেকে ঐশ্বরিয়ার তুলনা করা কঠিন। এমন গ্ল্যামারাস অভিনেত্রী হলিউডে সুযোগ পাবেন না তাও কী হয়? হলিউডে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এর মধ্যে রয়েছে- ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, মিসট্রেস এফ স্পাইসেস, প্রোভেকড : আ ট্রু স্টোরি, পিঙ্ক প্যান্থার ২ এবং দ্য লাস্ট লেজিয়ন।
মল্লিকা শেরাওয়াত
ক্যারিয়ার শুরুর পর থেকে বলিউডে তেমন সাফল্য পাননি মল্লিকা শেরাওয়াত। মার্ডার এবং ওয়েলকাম ছাড়া মল্লিকার অন্য কোনো সিনেমা বক্স অফিস সেভাবে মাতাতে পারেনি। কিন্তু তবু হলিউডে ডাক পেয়েছিলেন মল্লিকা। তাও মুখ্য ভূমিকায় অভিনয় করার জন্য। হিসসস সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসা পায়।
অনুপম খের
অভিনয় নিয়ে কখনো তাকে প্রশ্নের মুখে পড়তে হয়নি। বলিউডে যতগুলো সিনেমা করেছেন, সবগুলোতেই তার অভিনয় প্রশংসা পেয়েছে। কমেডি রোলে, নেগেটিভ রোলে, সবেতেই হিট অনুপম খের। হলিউডেও তার অভিনয় তেমনই প্রশংসা পেয়েছে। বেন্ড ইট লাইক বেকহ্যাম, সিলভার লিনিংস প্লেবুক, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং স্পিডি সিংস-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
নাসিরুদ্দিন শাহ
দ্য লিগ অব এক্সট্রাঅর্ডিনাকরি জেন্টলম্যান সিনেমার ক্যাপ্টেন নিমোর কথা কে ভুলতে পারে? সেই চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। এ ছাড়াও হলিউডে দ্য গ্রেট নিউ ওয়ান্ডারফুল, মনসুন ওয়েডিং-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
ওম পুরি
অভিনয়ের দিক থেকে ওম পুরিও অসাধারণ। হলিউডে সিটি অব জয়, মাই সন দ্য ফ্যানাটিক, ইস্ট ইজ় ইস্ট, উলফ, ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস এবং চার্লি উইলসনস ওয়ার সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
টাবু
বলিউডে একটু অন্য ধরনের চরিত্র হলে টাবুর নাম পরিচালকদের লিস্টে উঠে যায়। অভিনয় আর ব্যক্তিত্ব মিশিয়ে এমন এক অভিনেত্রী খুঁজে পাওয়া ভার। হলিউডও টাবুর এই লুককে কাজে লাগিয়েছে। দ্য নেমসেক, লাইফ অব পাই-এর মতো সিনেমায় অভিনয় করেছেন টাবু।
অনিল কাপুর
মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করেননি। তবু যেটুকু সময় ছিলেন, সেটুকুতেই দর্শকের মনে রাখার মতো অভিনয় করেছিলেন অনিল কাপুর। সিনেমার নাম স্লামডগ মিলিওনিয়ার। সিনেমাটি অস্কার জিতেছিল।
অমিতাভ বচ্চন
বলিউডের শাহেনশা। ফলে হলিউডে যে তিনি ডাক পাবেন, এতে আর আশ্চর্য কী? তবে খুব বেশি হলিউড সিনেমায় অভিনয় করেননি অমিতাভ বচ্চন। লিওনার্দো ডি ক্যাপ্রিও-র দ্য গ্রেট গ্যাটসবি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।