ঢাকাTuesday , 25 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজের দাম বাড়িয়েছে ভারত

Link Copied!

onionঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে সব ধরনের পেঁয়াজের দাম প্রতি মেট্রিক টনে ২৭৫ মার্কিন ডলার বাড়িয়েছে ভারত সরকার। পেঁয়াজের দাম ৪৩০ থেকে একলাফে ৭০৫ মার্কিন ডলার হয়েছে। এর আগে ২৫৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৪৩০ মার্কিন ডলার করা হয়েছিল।
অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় ভারতের বাজারে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি রুখতে ও রপ্তানি নিরুৎসাহিত করতে সোমবার সন্ধ্যায় দাম বাড়ানো সংক্রান্ত একটি চিঠি ফ্যাক্সযোগে ভারতের হিলি কাস্টমসে দেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। নতুন এ রপ্তানি মূল্য মঙ্গলবার সকাল থেকে কার্যকর হবে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, সোমবার সকাল থেকে সারা দিনই আগের দামে অর্থাৎ ৪৩০ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি করা হয়েছে। কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ করে ভারতের কৃষিজাত পণ্যের দাম নির্ধারণী সংস্থা (ন্যাফেড) থেকে পেঁয়াজের রপ্তানি মূল্য ৪৩০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৭০৫ মার্কিন ডলার করে এবং এ সংক্রান্ত একটি চিঠি হিলি কাস্টমসে দেয় বলে ভারতীয় ব্যাবসায়ীরা আমাদের জানান। এটা মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়। এর ফলে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভারত সরকারের বেঁধে দেওয়া দামে পেঁয়াজ আমদানি করতে হবে। তবে দেশের বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে পুরনো এলসিগুলো এমেন্ডমেন্ট করে নতুন দামে পেঁয়াজ আমদানি করা হবে। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দামে খুব একটা প্রভাব পড়বে না।