ঢাকাTuesday , 25 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘তবুওতো প্যাঁচা জাগে’

Link Copied!

‘তবুওতো প্যাঁচা জাগে’ নাটকের একটি দৃশ্য

‘তবুওতো প্যাঁচা জাগে’ নাটকের একটি দৃশ্য

বিনোদন ডেস্ক : আসছে শুক্রবার রাত ১০.৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নুরুল ইসলাম (নুরুল) এর এক ঘণ্টার নাটক ‘তবুওতো প্যাঁচা জাগে’। মোশাররফ করিম, স্বর্ণা, নাফিজা ও বড়দা মিঠুকে নিয়ে এ নাটকের গল্প ও চিত্রনাট্য সাজিয়েছেন হানিফ পালোয়ান।
নাটকের কাহিনীতে দেখা যাবে, একটি নির্জীব বাড়ীতে এক চতুর চোর প্রবেশ করে গৃহ কর্তার লাশ পড়ে থাকতে দেখে ভড়কে যায়। হত্যা না আত্মহত্যা তা আবিস্কার করার আগেই চতুর চোর তার আখের গোছাতে থাকে। এক সময় আলমারিতে খুজে পায় একটি ডায়রি। প্রতিটি পাতা উল্টোনোর মাধ্যমে একে একে উদঘাটিত হতে থাকে নানান রহস্য। যা বজায় থাকে নাটকের শেষ দৃশ্য পর্যন্ত।
এ ব্যাপারে পরিচালক বলেন, ‘বন্ধুবর নাট্যকার হানিফ পালোয়ান এর কাছ থেকে এ নাটকের কাহিনীটা শুনার পর থেকেই এটি নির্মাণ করার আগ্রহ বোধ করি। সে অনুযায়ী মোশাররফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে উনি গল্পটি বেশ পছন্দ করেন। বড়দা মিঠু, নাফিজা ও স্বর্ণা এ নাটকে যথেষ্ট ভালো কাজ করেছেন। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন -মঈন উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আলীনুর, নাহিদ, সেলিম হোসাইন, জাকির হোসেন, নুর হোসেন মনা, সঞ্চিতা। প্রযোজনা অঙ্গীকার মাল্টিমিডিয়া।