ঢাকাTuesday , 25 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট খেলার বিপক্ষে হাথুরুসিংহে!

Link Copied!

hathurusingheস্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের ১১ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেই হবে এশিয়া কাপ। সব মিলিয়ে আগামী বছরের প্রথম দুই মাস আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল।
এশিয়া কাপের আগে জানুয়ারিতে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে তাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার বিপক্ষে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবি হাথুরুসিংহের মন রক্ষা করতে পারছে না। তবে তিন টেস্টের সিরিজ কমিয়ে দুই টেস্টে আনা হয়েছে।
টিম ম্যানেজমেন্টের টেস্ট না খেলার ভাষ্য, বছরের শুরুতেই অনেক চাপ থাকবে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টানা ধকল কমাতে টেস্ট না খেলার পক্ষে তারা। ওয়ানডে সিরিজেরও একটি ম্যাচ কমিয়ে দিতে ইচ্ছুক টিম ম্যানেজমেন্ট।
তবে বিসিবি একেবারেই টেস্ট সিরিজ বাদ দিচ্ছে না। তিন টেস্টের পরিবর্তে দুই টেস্ট আয়োজন করছে বিসিবি। বাংলাদেশ অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে চট্টগ্রাম ও ঢাকায়।
বিপিএল শুরু হবে নভেম্বরের ২৫ থেকে। এক মাসের বিপিএল শেষ হবে ২৫ ডিসেম্বর। এরপরই জিম্বাবুয়েকে আতিথেয়তা জানাবে বাংলাদেশে। বিপিএল শেষ হওয়ার ২৫ দিন পর শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ৫, ৭ ও ১০ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১২, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি।