ঢাকাTuesday , 25 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিটিআরসির চেয়ারম্যান ইকবাল মাহমুদ

Link Copied!

BTRCনিজস্ব প্রতিবেদক : সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে ৩ বছর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমানে অবসরোত্তর ছুটিতে আছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ (নিয়ন্ত্রণ) আইন, ২০০১ এর ৯ (১) ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে তার অভোগকৃত অবসর ছুটি বাতিলের শর্তে আগামী ২৩ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পূর্বক তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটি ভোগরত ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হককে পরবর্তী ৩ বছরের জন্য বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।