নিজস্ব প্রতিবেদক : ৬ হাজার ৫৫৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯৪৭ কোটি, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৫৮ লাখ ও প্রকল্প সহায়তা তহবিল থেকে ২ হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে।

