ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ‘জন্মভূমি’তে মিঠুন চক্রবর্তী

Link Copied!

mithunবিনোদন ডেস্ক : একজন তুখোড় বাম-রাজনৈতিক নেতা ও সাংবাদিক মিঠুন চক্রবর্তী। যার চিন্তা চেতনা, ধ্যান-ধারনা সবই দেশকে নিয়ে। দেশের জন্যে তিনি সবকিছু করতেই প্রস্তুত। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়ে যায়। মিঠুনের পরিবারের সবাই দেশ ছেড়ে চলে যায়। কিন্তু তার মনে একটাই প্রশ্ন, কেন এ দেশ ছেড়ে চলে যাব? এ দেশতো আমারই। ঢাকাই সিনেমা ‘জন্মভূমি’র এমন একটি চরিত্রে অভিনয় করেতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী।
সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন হাসান জাকির ও রাশিদ পলাশ। মিঠুন এর আগেও বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন। তবে এর সংখ্যা খুবই কম। মিঠুন চক্রবর্তী বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহন করেন।
এ বিষয়ে পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘বেশকিছুদিন আগে মিঠুন চক্রবর্তীকে আমরা সিনেমাটির চিত্রনাট্য পাঠিয়েছিলাম। এর পর ২১ আগস্ট তিনি সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত মত দিয়েছেন। তবে সিনেমাটিতে অন্য যারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।’
তিনি আরও বলেন, ‘এ সিনেমার গল্পে ১৯৪৫ থেকে ১৯৭১ এর পর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে।’
ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক হাসান জাকির। পূন্য ফিল্মের ব্যানারে নির্মিত হবে এ সিনেমাটি। এর শুটিং হবে বাংলাদেশ ও বেঙ্গালুরুতে। এ বছরের ডিসেম্বরের দিকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ।
সিনেমাটিতে চারটি গান থাকছে। তবে গান গুলোতে কে কে কণ্ঠদিচ্ছেন তা এখনও ঠিক করা হয়নি বলে নির্মাতা জানিয়েছেন।