ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ৬ হাজার ১৯০ টাকায় নয়া স্মার্টফোন

Link Copied!

Waltonতথ্যপ্রযুক্তি ডেস্ক : নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। এর ধারাবাহিকতায় ওয়ালটন সম্প্রতি বাজারে এনেছে স্বল্প মূল্যে আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন ‘প্রিমো জিএফফোর’।
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ৪.৫ ইঞ্চি স্ক্রিনের এফডব্লিউভিজিএ ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০। মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ গিগাবাইট র‌্যাম, ইন্টারনাল মেমোরি ৮ গিগাবাইট, মেমোরি কার্ড সাপোর্ট ৩২ গিগাবাইট পর্যন্ত।
প্রিমো জিএফফোর স্মার্টফোনটির রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশ সুবিধা। স্মার্টফোনটিতে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ৫.০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ২.০ মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট, প্রক্সিমিটি, হল সেন্সর (স্মার্ট কভার সেন্সর)।
ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।  অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, জিপিএস সুবিধা, অ্যান্টি-থেফট সুবিধা, ১৮০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি সুবিধা।
স্টাইলিশ ডিজাইনের দৃষ্টিনন্দন এই স্মার্টফোনটি বেশ হালকা-পাতলা, মাত্র ৮.৯মিমি পুরুত্বের।
এতসব আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ প্রিমো জিএফফোর স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ৬ হাজার ১৯০ টাকায়। আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ার নম্বরে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে।