ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ সেপ্টেম্বর থেকে আইইউটিতে আইসিটি ফেস্ট

Link Copied!

IUTতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজিতে (আইইউটি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম ন্যাশনাল আইসিটি ফেস্ট । আইইউটির কম্পিউটার সোসাইটির আয়োজনে এই উৎসব বসবে ৪ ও ৫ সেপ্টেম্বর। উৎসবে দেশের ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং ৬০টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।
আইইউটির সিএস ই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো.  আব্দুল মোত্তালিব বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানের নামের সঙ্গেই জুড়ে আছে ফেস্ট। সুতরাং প্রতিযোগিতাকে ছাপিয়ে উৎসব মুখরতাই মুখ্য হয়ে দাঁড়াবে।’
আইইউটি কম্পিউটার সোসাইটি’র প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ বলেন ‘যেহেতু প্রযুক্তিকে উপেক্ষা করা সম্ভব না তাই এর উৎকর্ষের দিকে মনোনিবেশ করাটাই বুদ্ধিমানের কাজ।’
দুইদিনব্যাপী এই অনুষ্ঠানকে আয়োজনকে মোট নয়টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। সেগমেন্ট গুলো হলো, প্রোগ্রামিং কনটেস্ট,  হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার প্রোজেক্ট শোকেসিং, গেমিং কনটেস্ট, আইসিটি অলিম্পিয়াড, আইসিটি সেমিনার, প্রফেসর’স টুগেদার, জেনারেল নলেজ কম্পিটিশন, কালচারাল প্রোগ্রাম এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে আইইউটি কম্পিউটার সোসাইটি আইসিটি ফেস্ট আয়োজন করে আসছে।
ফেস্টে বিভিন্ন বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণের জন্য এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবেঃ  http://iutoic-dhaka.edu/ictfest/