ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পে-স্কেল: গলদ স্বীকার করলেন অর্থমন্ত্রী

Link Copied!

Muhit-2-অর্থনৈতিক প্রতিবেদক : শিক্ষক-কর্মচারীদের অব্যাহত প্রতিবাদের মুখে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের জন্য ঘোষিতব্য নতুন পে-স্কেলে গলদ থাকার কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী। বিদ্যমান টাইম-স্কেল ও সিলেকশন গ্রেডের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনে আগামী মাসে মন্ত্রিসভায় উঠবে বলেও জানিয়েছেন।
গতকাল রোববার বিকেলে মুহিত সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ড. রাকেশ মোহন এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডেসমন্ড অ্যাঙ্গাস সোয়ানি টিডির নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘কমিশনের বক্তব্য ছিল যে, টাইম-স্কেল সিলেকশন গ্রেড বহাল থাকলে বেতন প্রদানে চাপ বাড়বে। আমারও ধারণা ছিল যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর স্কেলে চলে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে একটু গ্যাপ অছে। দীর্ঘদিন ধরে একই পদে যারা কাজ করছে তাদের জন্য একটা জাম্প থাকা দরকার।’
উল্লেখ্য, সরকার গঠিত পে-কমিশনের প্রতিবেদনে বিদ্যমান টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার সুপারিশ করা হয়েছিল। এ নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ হতাশা দেখা দিলে সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে নতুনভাবে ভাবা হচ্ছে বলে ইঙ্গিত দেন অর্থমন্ত্রী ৷