বিনোদন ডেস্ক : বাবার জন্মদিন, অথচ সেই বাবাই নেই পৃথিবীতে; তাই স্মৃতিকাতর বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমন দিনে বাবা আশুক চোপড়ার অনুপস্থিতি খুব পীড়া দিচ্ছে প্রিয়াঙ্কাকে।
জানা গেছে, ২৩ আগস্ট ছিল প্রিয়াঙ্কা চোপড়ার বাবা আশুক চোপড়ার জন্মদিন, আর এমনদিনে বাবার স্মৃতি একটু বেশীই যেনো পীড়ার কারণ হয়ে উঠছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। কেননা, বাবা আশুক চোপড়া ২০১৩ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
বাবা না থাকলেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। যথারীতি কেকও কাটবেন তিনি। কিন্তু জন্মদিনে বাবাকে নিয়ে যে সারাদিন দুষ্টুমিতে মেতে থাকতেন সেটা আর হচ্ছে না। এ সম্পর্কে স্মৃতিকাতর প্রিয়াঙ্কা বলেন, বাবার জন্মদিনে সবচেয়ে বেশী মিস করছি মধ্যরাতে তাকে ঘুম থেকে তুলে চমকে দেয়াটা। কারণ বাবার প্রতি জন্মদিনেই মাঝরাতে বাবাকে ঘুম থেকে তুলে চমকে দিতাম, এবং কেক কাটতাম। শুধু তাই না, বাবার জন্মদিনে ইনস্টাগ্রামে কয়েকটি ছবির কোলাজও পোস্ট করেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ‘মেরি কম’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার বাবার খুব প্রিয় সন্তান ছিলেন। তিনি প্রিয়াঙ্কাকে ‘লিটল গার্ল’ বলে ডাকতেন। সম্প্রতি এই লিটল গার্ল আমেরিকার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ নিয়ে দারুণ ব্যস্ততার মধ্যে আছেন। এছাড়াও বলিউডে তার অভিনয়ে আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’র কাজও চলছে পুরোদমে। আসছে ডিসেম্বরের ১৮ তারিখে ছবিটি মুক্তির কথা রয়েছে।


