ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-নেপাল-ভুটান-ভারত কার র‌্যালি অক্টোবরে

Link Copied!

4-Countryনিজস্ব প্রতিবেদক : আগামী অক্টোবর মাসে নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি কার র‌্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন  ভূইঞা।
সোমবার সচিবালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বেঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা বাংলাদেশ-ভুটান-নেপাল-ভারত এই চার দেশের মধ্যে মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্ট অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।
এই চুক্তিটি সই হয়েছিল ভুটানের রাজধানীর থিম্পুতে। এখন চুক্তিটি কার্যকর করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর নিজ নিজ প্রক্রিয়ায় অনু সমর্থন করার পরেই তা কার্যকর হবে। তাই মন্ত্রিসভা আজ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।
এদিকে বাংলাদেশ প্রেটোলিয়াম করপোরেশন আইন-২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনটি সামরিক শাসনামলে জারি হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী আপডেট করে বাংলায় নিয়ে আসা হয়েছে।
এছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) আইন-২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সংশোধিত আইন অনুযায়ী এ প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ সদস্য সংখ্যা হবে মোট পাঁচ জন। চেয়ারম্যান বাদে বাকি চারজন সদস্যদের মধ্যে দুইজন হবে ওই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কতর্মকর্তা থেকে। বাকি দুইজন নিয়োগ দেবে সরকার।
এদিকে অর্পিত সম্পত্তি প্রত্যার্পন (সংশোধন) আইন-২০১৫ এর খসড়া মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হলেও অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও সংযোজন-বিয়োজনের জন্য তা আবার ফেরত পাঠানো হয়েছে।