ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমতা ফেরাল ভারত

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্ট ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারল না শ্রীলঙ্কা। কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ২৭৮ রানে হারিয়েছে ভারত। সফরকারীদের দেওয়া ৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে।
ভারতের অধিনায়ক হিসেবে এই প্রথম কোনো টেস্টে জয়ের স্বাদ পেলেন বিরাট কোহলি। পাশাপাশি তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে তার দল। আগামী ২৮ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্ট।
৪১৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে কৌশল সিলভা ও কুমার সাঙ্গাকারার উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৭২ রান। মঙ্গলবার শেষ দিনে জয়ের জন্য লঙ্কানদের করতে হতো ৩৪১ রান। হাতে ৮ উইকেট। কিন্তু দিনের প্রথম বলেই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট হারায় স্বাগতিকরা। উমেশ যাদবের বলে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন ২৩ রান করা ম্যাথুস।
দিনের শুরুর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাথুসের পর সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নেরা। দলীয় ৯১ রানে চান্দিমালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিদায় করেন ভারতীয় স্পিনার অমিত মিশ্র। দলীয় ১০৬ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠে আসা চেতেশ্বর পূজারাকে ক্যাচ দেন থিরিমান্নে।
এরপর দলীয় ১১১ রানে জেহান মুবারককে কোহলির ক্যাচ বানিয়ে বিদায় করেন ইশান্ত শর্মা। একটু পর অশ্বিনের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন ধাম্মিকা প্রসাদ ও দিমুথ করুণারত্নে। ফলে ১২৩ রানেই ৮ উইকেট হারায় স্বাগতিকরা। এক প্রান্ত আগলে রাখা করুণারত্নের ব্যাট থেকে আসে ৪৬ রান।
করুণারত্নের বিদায়ের পর দলীয় ১২৮ রানে কৌশল সিলভাকে ফিরিয়ে লঙ্কানদের নবম উইকেটের পতন ঘটান মিশ্র। এর একটু পরই বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের আগেই লাঞ্চ বিরতি দেওয়া হয়। লাঞ্চের পর খেলার শুরুতেই চামেরাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ভারতের জয় নিশ্চিত করেন মিশ্র।
ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত- প্রথম ইনিংস ৩৯৩/১০ (রাহুল ১০৮, রোহিত ৭৯, কোহলি ৭৮; হেরাথ ৪/৮১, ম্যাথুস ২/২৪, চামেরা ২/৭২) ও দ্বিতীয় ইনিংস ৩২৫/৮ ইনিংস ঘোষণা (রাহানে ১২৬, বিজয় ৮২, রোহিত ৩৪; প্রসাদ ৪/৪৩, কৌশল ৪/১১৮)
শ্রীলঙ্কা- প্রথম ইনিংস ৩০৬/১০ (ম্যাথুস ১০২, থিরিমান্নে ৬২, সিলভা ৫১; মিশ্র ৪/৪৩, ইশান্ত ২/৬৮, অশ্বিন ২/৭৬) ও দ্বিতীয় ইনিংস ১৩৪/১০ (করুণারত্নে ৪৬, ম্যাথুস ২৩, সাঙ্গাকারা ১৮; অশ্বিন ৫/৪২, মিশ্র ৩/২৯, যাদব ১/১৮)