ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশোধের ম্যাচে বার্সার কষ্টার্জিত জয়

Link Copied!

Suarezস্পোর্টস ডেস্ক : লা লিগা শুরু হয়েছে দুদিন হলো। কিন্তু রোববার রাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলাবওয়ের মুখোমুখি হয় বার্সেলোনা। দিন কয়েক আগে এই বিলবাওর কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হয় বার্সার। তাই এই ম্যাচটি ছিল প্রতিশোধের ম্যাচ। কিন্তু সেই প্রতিশোধ নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের। ম্যাচের প্রথমার্ধে বিলবাওয়ের জালের নাগাল পায়নি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের লড়াই।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৪ মিনিটে অচলবস্থার অবসান ঘটান লুইস সুয়ারেজ। জর্ডি আলবার উঁচিয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে দাঁড়ানো লুইস সুয়ারেজ পেয়ে যান। উড়ে আসা বলে বাম পায়ের জোরালো শটে জালে জড়ান। বলে এতোই গতি ছিল যে বিলবাওয়ের গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল জালে আশ্রয় নেয়।
বাকি সময়ে কিছু সুযোগ তৈরি হলেও সেটা কাজে লাগাতে পারেনি কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইনিয়েস্তা বাহিনী।